Description
এই বইয়ের ছয়টি স্তরের মাধ্যমে শিক্ষার্থীরা যে অমূল্য দক্ষতাগুলো অর্জন করতে পারবে, তার একটি সংক্ষিপ্ত চিত্র নিচে তুলে ধরা হলো:
প্রথম স্তর (الجزء الأول): এই স্তরে আপনি আরবি হরফের সঠিক উচ্চারণ এবং কুরআনের শুদ্ধ তিলাওয়াতের নিয়ম শিখবেন। এটি আপনাকে সাবলীলভাবে কুরআন পড়তে এবং সুন্দর আরবি হাতের লেখা আয়ত্ত করতে সাহায্য করবে।
দ্বিতীয় স্তর (الجزء الثاني): আরবি ব্যাকরণের মৌলিক বিষয়গুলো শিখে আপনি শব্দভাণ্ডার বৃদ্ধি করতে পারবেন। এই স্তর শেষে আপনি প্রাথমিক পর্যায়ের আরবিতে কথা বলতে পারবেন।
তৃতীয় স্তর (الجزء الثالث): এই স্তরে আপনি ক্রিয়ার বিভিন্ন প্রকার ও রূপান্তর শিখবেন, যা আপনাকে হাদীস ও আয়াত বোঝার ক্ষেত্রে ব্যাকরণ প্রয়োগে পারদর্শী করে তুলবে। এই স্তর শেষে আপনি মাধ্যমিক পর্যায়ের আরবিতে কথা বলতে সক্ষম হবেন।
চতুর্থ স্তর (الجزء الرابع): এই অংশে আপনি ভাষার সৌন্দর্য ও সাহিত্যিক রীতি আয়ত্ত করবেন। কুরআনের ২০০+ আয়াত এবং ১০০+ হাদীসের অর্থ ও বিশ্লেষণ শিখে আপনি আরবিতে নিজস্ব ভাব প্রকাশে পারদর্শী হয়ে উঠবেন।
পঞ্চম স্তর (الجزء الخامس): এটি আরবি ব্যাকরণের মূল ভিত্তি। এখানে নাহু (বাক্য বিশ্লেষণ) এবং সরফ (শব্দরূপ বিশ্লেষণ) এর বিস্তারিত আলোচনা রয়েছে, যা আপনাকে যেকোনো আরবি বাক্য নির্ভুলভাবে বিশ্লেষণ ও গঠন করতে সাহায্য করবে।
ষষ্ঠ স্তর (الجزء السادس): এই বাস্তবমুখী অংশে আপনি কথোপকথন, লিখন, পঠন এবং শ্রবণের মতো ব্যবহারিক ভাষাদক্ষতাগুলো উন্নত করতে পারবেন।
এই বইটি আপনাকে ধাপে ধাপে আরবি ভাষার প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা অর্জনে সহায়তা করবে।
১. শেখার পদ্ধতি
প্রতিটি অংশের শুরুতে একটি QR কোড দেওয়া আছে। স্মার্টফোন দিয়ে কোড স্ক্যান করলে সরাসরি ওই অংশের ভিডিও লেসনে পৌঁছে যাবেন।
২. ডিজিটাল সুবিধা
প্রতিটি পাঠ শেষে আরবি ↔ বাংলা অনুবাদ সঠিকভাবে যাচাই করার সুযোগ।
প্রতিটি পাঠের হোমওয়ার্ক ওয়েবসাইটে জমা দিয়ে সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাবেন।
নিজের কণ্ঠে আরবি পড়া ও কথোপকথন রেকর্ড করে পাঠাতে পারবেন; উচ্চারণে সরাসরি ফিডব্যাক পাবেন।
প্রতিটি অংশের পর পরীক্ষা দিয়ে নিজের অগ্রগতি যাচাই করুন।
বই শেষ করার পর চূড়ান্ত পরীক্ষা দিয়ে মূল্যবান সার্টিফিকেট অর্জনের সুযোগ।
আরবি বলার দক্ষতা বাড়াতে একজন নির্দিষ্ট পার্টনারের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ।
পুরো কুরআন অর্থসহ তেলাওয়াত শোনার সুবিধা।
৩. বিশেষ সুবিধা
আরবি হাতের লেখা অনুশীলনের জন্য বিশেষ খাতা।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ২৪/৭ সাপোর্ট।
৪. অন্যান্য সুযোগ
অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে নিয়মিত লাইভ ক্লাসে অংশগ্রহণ।
টেলিগ্রাম গ্রুপে ৪০০+ ভিডিও ও গল্পের বইয়ের বিশাল সংগ্রহ।
শিক্ষার্থীদের জন্য আলাদা কুরআন শিক্ষার ভিডিওর গ্রুপ।
সাপ্তাহিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আরবি লেখার দক্ষতা উন্নত করার সুযোগ।
Reviews
There are no reviews yet.